Breaking News
Home / TRENDING / বিপজ্জনক ভাবে বাড়ছে গঙ্গা ও মহানন্দার জল, মালদায় বন্যার ভ্রূকুটী

বিপজ্জনক ভাবে বাড়ছে গঙ্গা ও মহানন্দার জল, মালদায় বন্যার ভ্রূকুটী

নীল বণিকঃ

শহর কলকাতা যখন জল থই থই। সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আকাশ মেঘে ঢাকা, তখন জেলা মালদায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কারণ উত্তরপ্রদেশ ও বিহারে ব্যাপক বৃষ্টিপাত। যা গত কয়েক দিন ধরেই চলছে। একাধিক নদী বাহিত হয়ে সেই জল রাজ্যে ঢুকছে। যার ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে জেলা মালদায়। ক্রমাগত বাড়ছে জেলার মূল দুই নদী গঙ্গা ও মহানন্দার জল। এছাড়াও বিপদসীমার উপরে বইছে ফুলহারের জল। যদিও সেচ দপ্তরের দাবি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে।

গত বছর বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যের এই জেলায়। বিপর্যস্ত হয়েছিল মালদা জেলার প্রায় প্রতিটি ব্লক। এদিকে ক্রমশ নদীর জল বাড়তে থাকায় এবারও দেখা দিয়েছে বন্যার ভ্রূকুটী। গঙ্গার জলস্তর এখন ২,৩১৩ মিটার, ফুলহারের ২,৫৬৫ মিটার ও মহানন্দার ১,৭১২ মিটার। যা বিপদসীমার খুব কাছাকাছি।

সেচ দফতরের আধিকারিক শ্যাম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবছর জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, হয়ে চলেছে। যার ফলে নদীগুলির জলস্তর বাড়ছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *