নিজস্ব সংবাদদাতা:
স্বাধীনতা দিবসের মহড়া শুরু হতে চলেছে ৩১ জুলাই থেকে৷ আগামি আট দিন সকালে সাড়ে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে ময়দান সংলগ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা জানাল কলকাতা ট্রাফিক পুলিশ৷ এই আট দিন ময়দান চত্বরের পাঁচটি রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হবে৷ রাস্তাগুলি হল জওহরলাল নেহরু আইল্যান্ড ও মেয়ো রোড ক্রসিংয়ের মাঝে রেড রোড, হেস্টিং ক্রসিং ও জে এন আইল্যান্ড মাঝে খিদিরপুর রোড, লোভার্স লেন৷ সকাল পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রাস্তাগুলি বন্ধ রাখা হবে৷ খিদিরপুর রোডে অবস্থিত ট্রাম পরিষেবাও এই আটদিন সাড়ে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে৷ কেবল ৩১ জুলাই, ২, ৪, ৬,৭, ৯, ১১ ও ১২ অগষ্টের জন্য এই নির্দেশিকা৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news