Breaking News
Home / TRENDING / ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড-১৯ (Covid-19) আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তার ভাঁজ পরেছে সকলের কপালেই। গত কালই জানা গেছে বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। সকালে বেলভিউ হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় অভিনেতা সব রিপোর্ট সন্তোষজনক গতরাতে ভালো করে ঘুমিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর কোভিডের রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই ক্রমাগত তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে তাকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকেরা, তাই তাকে এখনো আইসিইউ-তেই রাখা হয়েছে।

প্রসঙ্গত গত ১২ দিন ধরে বেলভিউ হসপিটালে ভর্তি রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। এই মুহূর্তে তার সব পরীক্ষার রিপোর্টই সন্তোষজনক। এমনকি চিকিৎসকরা জানিয়েছেন গতকাল তিনি তার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনেছেন এবং তার পছন্দের সিনেমা ও দেখেছেন এবং কথা বলার চেষ্টাও করেছেন, রাতে তার খুব ভালো করে ঘুমও হয়েছে। নতুন কোন শারীরিক সমস্যার সৃষ্টি হয়নি। হাসপাতালে তরফ থেকে আরো জানানো হয়, অভিনেতার মস্তিষ্কে স্নায়ু ঘটিত কিছু সমস্যা ছিল,তবে বর্তমানে তাও বেশ নিয়ন্ত্রনে। তার ফুসফুসের সংক্রমণের জন্য শরীরে অক্সিজেনের মাত্রার তারতম্য হচ্ছিলো,তবে বর্তমানে তাও বেশ নিয়ন্ত্রনে। সব মিলিয়ে তার শারিরীক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে, যার ফলে খুশির হাওয়া ছড়িয়ে পরেছে সকলের মধ্যেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *