ওয়েব ডেস্ক:
তিনি ধনকুবের। দেশের ধনীতম সাংসদও বটে।
নাম— গাল্লা জয়দেব। নথিভুক্ত সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকা। গাল্লা জয়দেব সাংসদ বটে তবে এইসঙ্গে তিনি ‘আমারা রাজা’ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।
ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া জয়দেব ২০১৪ সালে প্রথমবার লোকসভার লড়াইয়ে নামেন। দাঁড়ান অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। দল— চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি। সেবারই প্রথমবার লোকসভায় যাওয়া।
উল্লেখ্য, টিডিপি-র তরফে ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় এবারও নাম রয়েছে কোটিপতি গাল্লা জয়দেবের। তিনি এবারও লড়াই করবেন গুন্টুর থেকে।
মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মজীবন শুরু করা এই সফল ব্যবসায়ী গতবার লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের বিরুদ্ধে চড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। পরে লোকসভাতেও সাংসদ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব হন তিনি। তবে সম্প্রতি তিনি বিখ্যাত হয়ে উঠেছেন দেশের ধনীতম সাংসদ হিসেবেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news