Breaking News
Home / TRENDING / জ্যোতিপ্রিয়কে জবাব, আইনি প্রস্তুতি অর্জুনের

জ্যোতিপ্রিয়কে জবাব, আইনি প্রস্তুতি অর্জুনের

নীল বণিক:

তৃণমূল শিবিরের অনাস্থা আটকাতে এবার আইনি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংহ। ইতিমধ্যে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন বলেও খবর।

অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার পরপরই ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরাতে তৎপর হয়েছে রাজ্যের শাসক দল। জানা গিয়েছে, দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে অর্জুন সিংহ-এর ব্যবসা ইত্যাদিকে আইনি জটে জড়ানোর চেষ্টা শুরু করছেন। জ্যোতিপ্রিয় মল্লিক প্রকাশ্যেই হুমকি দিয়েছেন, অর্জুন সিংহয়ের বিভিন্ন সংস্থার কর্মীদের পিএফের টাকা সঠিক উপায়ে জমা পড়েনি। সেই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ করবেন। পাশাপাশি, রাজনীতিবিদ অর্জুন সিংহকে আইনি প্যাঁচে ফেলতে ভাটপাড়া পুরসভার কাজের অডিট করা হবে বলেও হুমকি দেন জ্যোতিপ্রিয়।

সূত্রের খবর, এইসব হুমকির প্রেক্ষিতেই আইনজীবীদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন অর্জুন সিংহ। বিজেপির আইনজীবী সেলের সঙ্গে তিনি ঘনঘন বৈঠকও সারছেন। ব্যারাকপুর ও বারাসাত কোর্টে বিজেপির আইনজীবী সেলের সদস্যদের সঙ্গে মঙ্গলবার একটি বৈঠক করেন তিনি। দলের রাজ্য সহসভাপতি তথা আইনজীবী পিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে এদিনও কথা বলেন অর্জুন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *