ওয়েব ডেস্ক:
গোয়ার টালমাটাল প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতির অবসান হল। সোমবার গভীর রাতে মনোহর পর্রীকরের উত্তরসূরী হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রমোদ সাওয়ান্ত। এইসঙ্গে বিগত কয়েক দিনের অস্বস্তি কাটাতে সক্ষম হল বিজেপির। শরিকি মতানৈক্যে মেটাতে সক্ষম হলেন মোদী-অমিত শাহ জুটি।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় প্রয়াত হন মনোহর পর্রীকর। তাঁর প্রয়াণে গোয়ায় তৈরি হয় রাজনৈতিক সংকট। পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে জোর জল্পনা চলে। এদিকে বিন্দুমাত্র সৌজন্য না দেখিয়ে পর্রীকরের প্রয়াণ সংবাদ জানা মাত্রা কংগ্রেসও নেমে পড়ে সুযোগ নিতে। গোয়ায় সরকার গড়ার সবরকম চেষ্টা চালায় তারা। তবে শিকে ছেড়েনি! অন্য দিকে পরিস্থিতি সামলাতে স্থানীয় বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। সোমবার শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালান বিজেপি নেতারা।
শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় একমত হন সকলে। এবং গোয়ার স্পিকার প্রমোদ সাওয়ান্তকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। রাত ১টা ৫০ মিনিটে শপথ নেন প্রমোদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news