Breaking News
Home / TRENDING / জয়েন্ট এন্ট্রান্সে নবম স্থান পেল কলকাতার ছাত্র গৈরিক মাস্কারা

জয়েন্ট এন্ট্রান্সে নবম স্থান পেল কলকাতার ছাত্র গৈরিক মাস্কারা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

আজ প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (Joint Entrance Examination) ফলাফল। সেই ফলাফলে নবম স্থান অধিকার করেছে কাঁকুড়গাছি গৈরিক মাস্কারা। শুক্রবার তাঁর সাফল্যে পরিবারে খুশির আমেজ। লকডাউনের মধ্যে অন্য এক খুশির আমেজ তৈরি হয়েছে মাস্কারা পরিবারে। এদিন ফল প্রকাশের পর গৈরিক বলেন, “আমি খুব খুশি হয়েছি। প্রত্যাশা মতোই রেজাল্ট।” সেন্ট জোন্সের ছাত্র গৈরিক। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতেও রাঙ্ক করেছিল সে। তিনি জানিয়েছেন, এই সাফল্যের পেছনে তাঁর বাবা-মা ও তার দিদির অবদান অনস্বীকার্য। তারা বরাবরই তাঁকে উৎসাহিত করতেন। সেইসঙ্গে গৈরিক জানিয়েছেন থেকে ৭-৮ ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাতেও তাঁর আগ্রহ রয়েছে।

ক্রিকেট, ফুটবল, বস্কেটবল পছন্দের খেলা গৈরিকের। ইনডোর গেম বা অনলাইন গেম সে একেবারেই পছন্দ করেন না। কারণ এই খেলাতে অনেকটা সময় অপচয় হয়। সারাদিন এই খেলাগুলির মধ্যে নিয়োজিত থাকতে হয়। সেক্ষেত্রে ‘মাইন্ড রিফ্রেশমেন্টে’র জন্য আউটডোর গেম অনেকটাই ভালো বলে মনে করেন মেধাবী এই ছাত্র। তাঁর এই সাফল্যে তার মা আশা মাস্কারা জানিয়েছেন, ছেলে বরাবরই পড়াশোনায় ভালো এবং যথেষ্ট বাধ্য । তাঁকে পড়াশোনার জন্য আলাদা করে কখনও বলতে হতো না। গৈরিকের আইটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। যাতে তাঁর পড়াশোনা করতে সুবিধা হয় সেই বিষয়ে ছেলের মতামতকে গুরুত্ব দিতে চান মা। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে আগামী ভবিষ্যতেরও সাফল্য কামনা করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *