Breaking News
Home / TRENDING / কোভিড টিকা প্রথম আবিস্কারের ঘোষণা রাশিয়ার, ১২ আগস্ট হবে আনুষ্ঠানিক প্রকাশ

কোভিড টিকা প্রথম আবিস্কারের ঘোষণা রাশিয়ার, ১২ আগস্ট হবে আনুষ্ঠানিক প্রকাশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কোভিড-১৯ টিকা আবিষ্কারের কথা ঘোষণা করল রাশিয়া। এমনকি তারাই বিশ্বে প্রথম কোভিড টিকা আবিস্কার করেছে বলে দাবি জানাল।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ছাড়িয়েছে। ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশ টিকা আবিস্কারের পথে এগিয়েছে। এবার কোভিড-১৯ টিকা প্রথম আবিষ্কারের স্বীকৃতি আদায় করতে তৎপর হয়ে উঠল রাশিয়া। শুক্রবার রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো ঘোষণা করেন, এই বছর অক্টোবরের মধ্যে ইউরোপীয় দেশ বিশাল সংখ্যক টিকা উৎপাদন করবে। তিনি আশ্বাস দিয়েছেন দেশের বাজেটের মধ্যে এই টিকা আবিস্কারের খরচ নিয়ে আসা হবে। 

আবার দেশের উপস্বাস্থ্যমন্ত্রী অলিগ গ্রিডনেভ উফা শহরে একটি ক্যানসার হাসপাতালের বিল্ডিং উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে শেষ তথা তৃতীয় পর্যায়ে কোভিড টিকা আবিষ্কারের পর্যায়ে রয়েছে রাশিয়া। ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেনেছি যে এই টিকা মানব শরীরের পক্ষে একদমই নিরাপদ হবে। চিকিৎসা কর্মী এবং প্রবীণ নাগরিকদের প্রথম এই টিকা দেওয়া হবে।”

রাশিয়া ১৮ জুন থেকে ৩৮ জন স্বেচ্ছাসেবক নিয়ে এই টিকার ট্রায়াল শুরু করে। ১৫ জুলাই প্রথম গ্রূপের স্বেচ্ছাসেবকদের এবং ২০ জুলাই দ্বিতীয় গ্রূপের স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণে রাখা শেষ হয়েছে। এই টিকাটি গামালিয়া গবেষণা কেন্দ্র এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একযোগে আবিষ্কার করেছে। ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে রেজিস্টার করা হবে। ফলে বিশ্বের মধ্যে রাশিয়ায় হবে প্রথম দেশ যারা কোভিড-১৯ টিকা রেজিস্টার করছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *