Breaking News
Home / TRENDING / অভিনয় সময় দিতে এফটিআইআই ছাড়লেন অনুপম
From left: Indian actors Anupam Kher takes part in a discussion on the links between Indian theater and cinema at Embassy of India on August 20, 2015 in Washington, DC. AFP PHOTO/MANDEL NGAN / AFP PHOTO / MANDEL NGAN

অভিনয় সময় দিতে এফটিআইআই ছাড়লেন অনুপম

ওয়েব ডেস্ক:

অভিনয়ের কাজে ব্যস্ত থাকবেন তাই এফটিআইআই-এর পদ ছাড়লেন অনুপম খের। বুধবার তিনি তথ্য-প্রযুক্তি মন্ত্রকে নিজের পদত্যাগপত্র জমা দেন। এও জানান, যে কোনওরকম রাজনৈতিক বা সামাজিক কারণে নয়। অভিনয়ের কাজে সময় দিতেই চেয়ারম্যান পদ ছাড়লেন তিনি।

অনুপম জানান আগামী ৩ বছর অভিনয় ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করতে পারবেন না তিনি। পাশাপাশি জানান, আমেরিকায় একটি আন্তর্জাতিক টিভি শো-তে অভিনয় করবেন তিনি । তাঁর মতে, এফটিআইআই-এর কাজ ও আমেরিকায় অভিনয়, দুটো একসঙ্গে সম্ভব নয়। সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত।

উল্লেখ্য, মঙ্গলবার এফটিআইআই সোসাইটির সহ সভাপতি হিসেবে নিযুক্ত হন অভিনেতা সতীশ কৌশিক।প্রযোজক বিপি সিং ভাইস চেয়ারম্যান পদে যোগ দেন। এফটিআইআই-এর মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন দিব্যা দত্তা, কঙ্গনা রানাউত, অরবিন্দ স্বামী, রাজকুমার হিরানির মতো তারকারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *