নিজস্ব সংবাদদাতা:
ঝাড়গ্রাম, ৩১ অক্টোবর: সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির উদ্যোগে বুধবার বেলপাহাড়ি ব্লকের স্টেশন ম্যানেজারের কাছে বিদ্যুৎ বিল মকুবের দাবিতে ডেপুটেশন দিল জঙ্গলমহলের বিদ্যুৎ গ্রাহকরা। বেলপাহাড়ি কাস্টমার কেয়ার সেন্টারে এসে তারা রীতিমত বিক্ষোভ দেখান। জঙ্গলমহলে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল মুকুব করা, কেটে দেওয়া লাইন বিনা শর্তে জুড়ে দেওয়া ,বকেয়া বিদ্যুৎ বিলের চড়া সুদ বন্ধ করা, ত্রুটিমুক্ত বিদ্যুৎ মিটার চালু করা এবং জঙ্গলমহলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবিতে বেলপাহাড়ি বাজারে বিদ্যুৎ গ্রাহকরা একটি মিছিল করেন। এরপর কাস্টমার কেয়ার সেন্টারের সামনে এসে তাঁরা সভা করেন। মিছিল এবং সভায় নেতৃত্ব দেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির জেলা সংগঠক মহাদেব প্রতিহার, তপন রায় ও ব্লক সংগঠক শংকর পাল। তারা স্টেশন ম্যানেজারের কাছে এই মর্মে একটি স্মারকলিপি জমা দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news