নীল বণিক:
প্রদেশ কংগ্রেস সভাপতির পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে সোমেন মিত্র বলেন, ইন্দিরা গাঁধীর প্রয়াণ দিবস মানুষকে ভুলিয়ে বল্লভভাই প্যাটেলকে নিয়ে মাতামাতি করছে কেন্দ্র। এরপরই বিকেলে দলের রাজ্য সদর দপ্তরে বসে সোমেন মিত্রের পাল্টা দেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, কংগ্রেসকে মানুষ ভুলে যাচ্ছে। বিজেপি ভোলাচ্ছে না বলেও জানান তিনি। দিলীপের মতে, কংগ্রেস এতদিন বাড়াবাড়ি করেছে ইন্দিরা গাঁধীকে নিয়ে। ইতিহাস তার বদলা নিচ্ছে। এইসঙ্গে দিলীপ মনে করিয়ে দেন, বল্লভ ভাই প্যাটেল একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কংগ্রেস তাঁকে যথাযোগ্য সম্মান দেয়নি। তাঁর নামে কেন কোনও সরকারী প্রকল্প তৈরি করা হয়নি?
বল্লবভাই প্যাটেলের অবদান কোনভাবেই ভোলার নয়, বলেন দিলীপ। তিনি আরও বলেন, সে কারণেই বিজেপি তাঁকে সারা দেশ জুড়ে যথাযোগ্য সম্মান দিচ্ছে ও দেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news