Breaking News
Home / TRENDING / জানেন ? আজ থেকে আমজনতার জন্য খুললো রাজভবনের দরজা

জানেন ? আজ থেকে আমজনতার জন্য খুললো রাজভবনের দরজা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

অবশেষে রাষ্ট্রপ্রতির নির্দেশে নববর্ষে আমজনতার জন্য খুলল রাজভবনের দরজা, শনিবার থেকে শুরু হেরিটেজ ওয়াক। কলকাতা মিউজিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয়েছে হেরিটেজ ওয়াক, তাতে যদিও অংশ নিয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

হেরিটেজ ওয়াকের আগে আজ সকালে এনসিসির সাইকেল ব়্যালি এবং শান্তি মিছিলের সূচনা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শান্তির বার্তা দেন তিনি, তাছাড়াও বিকেলে রাজভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন সকালে রাজ্যপাল বলেন, “শুভ নববর্ষ।” শান্তির বার্তা দিতে গিয়ে রাজ্যপাল বলেন, “যুবসমাজ জানে, যুবসমাজ পারে, যুবশক্তি জেগে উঠেছে। তারাই দেশ এবং মানুষকে চালনা করবে। শান্তি প্রতিষ্ঠার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে। আমার একটাই আরজি, দয়া করে পৃথিবীতে শান্তি আনুন। দয়া করে বাংলায় শান্তি আনুন। দয়া করে দেশে শান্তি আনুন। নববর্ষে বাংলা নতুন করে জেগে উঠেছে, যুবশক্তি এখন উন্মুক্ত। যুবরা দেখবেন শান্তি এবং সম্প্রীতি ফিরে এসেছে। বাংলা তার সব গৌরব ফিরে পাবে। সকলের মঙ্গল কামনা করি।”

নির্ধারিত সময়মতো সকাল সাড়ে ১০টায় ‘জন রাজভবনে’র দরজা খোলে। মোট ৩০ জন এদিন হেরিটেজ ওয়াকে অংশ নেন তাতে ছিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতি শনিবার বিকেলে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজভবনের দরজা খোলা থাকবে। প্রথমদিকে কয়েক সপ্তাহ আমন্ত্রিতরাই শুধুমাত্র ঢুকতে পারবেন রাজভবনে। পরে যদিও রাজভবনের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করতে হবে আমজনতাকে। প্রতি হেরিটেজ ওয়াকে অংশ নিতে পারবেন ৩০ থেকে ৩৫ জন।

http://www.rajbhavankolkata.nic.in/

চওড়া সিঁড়ি দিয়ে রাজভবনের ভিতরে প্রবেশ করতে পারবে আমজনতা। রাজভবনের হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীরা প্রথমেই দেখতে পাবেন চাইনিজ ক্যানন। এরপর নানা দেশের স্থাপত্য দিয়ে সাজানো নর্থ, সাউথ এবং সেন্ট্রাল মার্বেল হলে ঢুকতে পারবেন আমজনতা। সেখান থেকে ঘুরে লাইব্রেরিতে ঢুকতে পারবেন হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীরা। সবুজ গাছগাছালিতে ভরা রাজভবনে মাঠে হাঁটতেও পারবেন কিছুক্ষণ। বাগানে থাকা দু’টি লেক, ব্রিজ দেখতে পাবেন সবই। এছাড়াও দেখতে পাবেন ‘রয়্যাল কোট অফ আর্মস’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *