চ্যানেল হিন্দুস্থানঃ কথায় বলে বাঙালি জাতি নাকি বিশ্ব সেরা । তা অবশ্য অনেক খ্যেত্রেই প্রযোজ্য । বলিউডে বাঙালি অনেক আগেই বেশ সুনাম করেছে । এবার বাংলার মিমো, কৌশিককে বলিউডে পৌঁছে দিচ্ছে তাদের ছবি ‘ছিপকলি’ । থ্রিলার ছবি ‘ছিপকলি’ -র হাত ধরেই প্রথম বলিউডে পা রাখছেন সঙ্গীত পরিচালক মিমো এবং পরিচালক কৌশিক কর । সঙ্গীত পরিচালনার পাশাপাশি ছবির প্রযোজনাও করছেন মিমো । কৌশিক কর পরিচালিত এই ছবি তে অভিনয় করতে দেখা যাবে , যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজকে । রয়েছেন তন্বীষ্ঠা বিশ্বাসও ।
এই সিনেমার গল্প গড়ে উঠেছে অলোক চতুর্বেদী নামে এক ব্যর্থ লেখকের জীবন কে কেন্দ্র করে । এক সময় নকশাল আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তাঁরই স্ত্রী ও ছেলে খুন হয়ে যায়। সেই ঘটনার তদন্তের দায়িত্ব নেয় রুদ্রাক্ষ। তদন্তের স্বার্থে অলোক আর রুদ্রাক্ষের মধ্যে যোগাযোগ হতেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। যা দেখে রুদ্রাক্ষের মনে সন্দেহ জাগে, অলোক নিজের পরিবারকে খুন করেনি তো? এর পর ধিরে ধিরে গল্প এগতে থাকে । এই সিনেমার সঙ্গে যে বাংলার বিশেষ যোগ রয়েছে তা দর্শকের কাছে বেশ পরিষ্কার । এই সিনেমার শ্যুটিং হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় । গল্পের মুখ্য চরিত্র আলোক কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যশপাল শর্মা কে । গোয়েন্দা ‘রুদ্রাক্ষ রায়’ -এর চরিত্রে দেখা যাবে যোগেশ ভরদ্বাজকে এবং ‘বিদিশা’চরিত্রে দেখা যাবে তন্বীষ্ঠা বিশ্বাসকে।
চলতি সপ্তাহের শুক্রবারই আত্ম্য প্রকাশ করেছে ‘ছিপকলি’। তবে বাংলা পরিচালকের তৈরি এই ছবি হিন্দি ছবি প্রেমী দের কতটা মন কারতে পারে সেতাই এখন দেখার বিষয় ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news