চ্যানেল হিন্দুস্থানঃ দেখতে দেখতে আরও একটা বছর পার । ১৪২৯ কে বিদায় জানিয়ে ১৪৩০ কে বরন করল বাংলা ও বাঙালি । সমস্ত প্রতিকুলতা কে পিছনে ফেলে অশুভ কে দমন করে নতুন ভাবে নতুন উদ্দমের সঙ্গে আবারও পথ চলা শুরু । নতুন বছর মানেই নতুন আশা নতুন ভরসা । আগামী দিন গুল কে নতুন করে সাজিয়ে নেওয়ার ছোট্ট প্রয়াস ।
বাঙালি মানেই বারো মাসে তের পার্বণ । আর তার মধ্যে অন্য তম পয়লা বৈশাখ । গরমে চাঁদি ফাটলেও বাঙালির উৎসবের শেষ নেই । একরাশ পরিকল্পনা আর ভজনের পসরা নিয়ে আজকের দিন টা বেশ আনন্দে কাটাতে ব্যাস্ত সবাই । তাহলে আর দেরি কেন আপনিও প্রিয় মানুষ অথবা পরিবারের সঙ্গে আজকের দিন টি বেশ মজায় কাটান ।
চ্যানেল হিন্দুস্থানের পখ্য থেকে সমস্ত পাঠক ও দর্শক বন্ধু দের জানাই শুভ নববর্ষ । সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news