প্রসেনজিত ধর:
শ্রীরামপুরে বেশ কয়েকটি নামকরা হোটেল থেকে উদ্ধার হল বাসি, দুর্গন্ধযুক্ত মাংস । শুধু পচা মাংসই নয়, হোটেলের ডিপ ফ্রিজ থেকে পাওয়া যায় এক্সপাইরি ডেট পেরিয়ে যাওয়া দুধ ও অন্যান্য জিনিস। কলকাতায় ভাগাড় কাণ্ডের পর শ্রীরামপুরে কয়েকটি নামকরা হোটেলে হানা দেয় শ্রীরামপুর পুরসভার একটি দল। বেশিরভআগ হোটেলের মাংস থেকেই গন্ধ বেরচ্ছিল। ছত্রাক লাগা মাংসও উদ্ধার হয়েছে ফ্রিজ থেকে । দুর্গন্ধযুক্ত মাংস উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হোটেলের ফ্রিজগুলি সিল করে দিয়েছে পুরসভা। মাংসের নমুনা পরীক্ষা করার পরই হোটেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে শ্রীরামপুর পুরসভা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news