চিরঞ্জিত চিরু মণ্ডল :
ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর খালিদ জামিল কী করছেন? কলকাতার ক্লাব টালিগঞ্জের সঙ্গে একপ্রস্থ কথা বলেছিলেন। কিন্তু, টালিগঞ্জের প্রস্তাব পছন্দ হয়নি তঁার। তা হলে খালিদ জামিল সামনের মরশুমে কোন ক্লাবে কোচিং করাবেন?
শোনা যাচ্ছে, মিনার্ভা এফসি–র কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সামনের মরশুমে খোগেন সিংকে মিনার্ভাতে কোচিং করাতে না–ও দেখা যেতে পারে। সেই জায়গায় খালিদ ঢুকতে চাইছেন। তবে, মিনার্ভা মালিক রঞ্জিত বাজাজের সঙ্গে খালিদের বনিবনা হওয়া খুব কঠিন ব্যাপার। তবে কথাবার্তা শুরু হয়েছে, জল কতদূর গড়ায় সেটাই দেখার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news