Breaking News
Home / TRENDING / তৃণমূল বুথ নির্বাচনী সভায় হামলা, গোষ্টী দ্বন্দ্বের ছায়া দেখছে বিজেপি

তৃণমূল বুথ নির্বাচনী সভায় হামলা, গোষ্টী দ্বন্দ্বের ছায়া দেখছে বিজেপি

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
রায়পুর ব্লকের বারিকুল থানার অধীনে মেলাড়া গ্রাম পঞ্চায়েতের হিজলী বুথে তৃণমূলের নির্বাচনী প্রস্তুতি সভা চলাকালীন দুষ্কৃতী হামলায় আহত হলেন মারাংবুরু হাঁসদা(৪০)। বাড়ি রায়পুর ব্লকের লিপি ডাঙ্গায়। আনন্দ সরেণ (৫০), বাড়ি রায়পুর ব্লকের বাবুরাম ডাঙা। মেলেড়া পঞ্চায়েতের বিদায়ী তৃণমূল প্রধান রাজু সিংয়ের বক্তব্য,মঙ্গলবার সন্ধ্যায় যখন হিজলী বুথের তৃণমূল প্রার্থী উমারানি সিংহর হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বৈঠক চলছিল,সেই সময় প্রায় ২০০ জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁদের ওপর হামলা চালায়।তাঁদের কাছে বোমা,পিস্তল,তীর
ধনুক প্রভৃতি অস্ত্রসস্ত্র ছিল। তাঁর দাবি, এই ঘটনায় একজন শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বিরোধীদের হাত আছে বলে অভিযোগ জানান তিনি। রায়পুর থেকে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু এই ঘটনায় প্রায় ২১ জনের নামে বারিকুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এই অভিযোগের ভিত্তিতে বারিকুল থানার পুলিশ বিনয় কিসকু,ব্রজ সরেণ,বিদ্যুৎ কিশকু নামে তিনজনকে গ্রেফতার করে এদিন খাতড়া মহকুমা আদালতে পাঠান হয়। আদালত এদিন 8 মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। বারিকুল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বাঁকুড়া বিজেপির সহসভাপতি তথা বাঁকুড়া পুরসভার কাউন্সিলার নীলাদ্রি দানা বলেন,এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে,বিজেপির কেউ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।তৃণমূল দলের কিছু পুরনো কর্মী টিকিট পায়নি বলেই এমন ঘটনা ঘটিয়েছে। দলীয় কোন্দলকে ধামাচাপা দিতেই বিজেপির নামে অভিযোগ করছে। জঙ্গলমহলের উন্নয়ন মানুষ চোখে দেখতে পাচ্ছে। তাই আজ মানুষ তৃণমূলের ওপর ভরসা হারিয়েছে।অপরদিকে সিপিএমের বাঁকুড়া জেলার সম্পাদক অজিত পতি বলেন, তৃণমূলের কোনও নীতি বা আদর্শ নেই। আমাদের দল এই কাজ করতে পারে না। এই কাজ একমাত্র তৃণমূলই করতে পারে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *