নীল বণিক
একদা তৃণমূল ঘনিষ্ঠ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে দেখা গেল এবিভিপির অনুষ্ঠানে । এদিন মাহেশ্বরী ভবনে এবিভিপির ছাত্রদের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপাচার্য । পাশাপাশি, বিজেপি ছাত্র সংগঠনের প্রসংশা করেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক কলরব আন্দোলনের সময় উপাচার্যের পদে ছিলেন অভিজিৎ চক্রবর্তী। সেসময় ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পরে আন্দোলনের জেরে পদত্যাগ করেন অভিজিৎ চক্রবর্তী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news