Breaking News
Home / TRENDING / উত্তরাখণ্ডে নিষিদ্ধ ওয়াটার স্পোর্টস

উত্তরাখণ্ডে নিষিদ্ধ ওয়াটার স্পোর্টস

নিজস্ব সংবাদদাতাঃ

উত্তরাখণ্ডে নিষিদ্ধ ওয়াটার স্পোর্টস। জানিয়ে দিল উত্তরাখণ্ড হাইকোর্ট৷ অর্থাৎ এবার থেকে এই রাজ্যে বেড়াতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ ওয়াটার স্পোর্টস বন্ধ হয়ে গেল৷ প্যারা গ্লাইডিং, রিভার রাফটিংয়ের মজা নিতে পারবেন না কেউ৷

আদালত স্পষ্ট করে দিয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ফলে একদিকে যেমন একের পর এক দুর্ঘটনা ঘটছে, তেমনি ক্ষতি হচ্ছে প্রকৃতির। দূষিত হচ্ছে নদীর পাড় ও জল। যা বন্ধ করার সময় এসেছে। আদালতের বক্রব্য, পর্যটন ব্যবসার জন্য প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা যায় না। হাইকোর্ট ইতিমধ্যে নয়া নির্দেশ জানিয়ে দিয়েছে উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতরকে। এমনকী আগামী দু’‌সপ্তাহের মধ্যে যাবতীয় ওয়াটার স্পোর্টসের ওপর স্বচ্ছ নীতি তৈরি করতেও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এই নিয়ে একটি খসড়া রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক রাজীব শর্মা ও লোকপাল সিং।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যেভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে নদীখাতে ক্যাম্পিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে, তা বন্ধ করতে হবে৷ বাণিজ্যিক স্বার্থে নদীর জল ব্যবহার করতে হলে সরকারকে উপযুক্ত চার্জ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত৷ পাশাপাশি, আদলত জানিয়েছে, ওয়াটার স্পোর্টসের অনুমতির জন্য টেন্ডার ডাকতে হবে এবার থেকে৷

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *