Breaking News
Home / TRENDING / গ্রেফতার হলেন পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

গ্রেফতার হলেন পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

গ্রেফতার করা হল প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাক সংবাদমাধ্যম খবর অনুযায়ী, এদিন পাকিস্তানি রেঞ্জাররা এক জমি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করল। ‘আলকাদির ট্রাস্ট মামলা’ নামে পরিচিত ওই জমি দুর্নীতি মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন ইমরান খান।

কিন্তু সরাসরি আদালত থেকেই তাকে হেফাজতে নেয় পাক রেঞ্জাররা। আর ইমরান খানকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই একের পর এক মামলায় ফাঁসেন প্রাক্তন প্রধানমন্ত্রী, সব মিলিয়ে এখন তার বিরুদ্ধে ১৩টি মামলা চলছে। এর আগে অন্যান্য বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করার কথা শোনা যায়। এমনকী তার বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে, এর আগে প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন। কিন্তু এবার জমি দুর্নীতি মামলায় রেহাই মিলল না।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা তথা প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী উর্দুতে টুইট করেছেন, “ইসলামাবাদ হাইকোর্টের দখল নিয়েছে রেঞ্জার্সরা। আইনজীবীদের মারধর করা হচ্ছে, ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে। ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে অপহরণ করেছে রেঞ্জার্সরা। এদিন, আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন ইমরান খান।

কিন্তু, ইসলামাবাদ হাইকোর্ট প্রবেশের সময়ই গ্রেফতার করা হয় ইমরান খানকে। একটি কালো গাড়িতে করে আদালত চত্বর থেকে তাকে বের করে নিয়ে যায় তদন্তকারী সংস্থা। এরপরই আদালত চত্বরেব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এমনকি, ইমরানের ব্যক্তিগত আইনজীবীও আহত হন। তবে, ইসলামাবাদের আইজিপি ডা. আকবর নাসির খান দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

এদিকে, ইমরান খানের গ্রেফতারির পরই, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক অবিলম্বে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেন। একইসঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তিনি ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে, তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘যদি তদন্ত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জানান, তাকে কোন মামলায় গ্রেফতারের সিদ্ধান্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *