চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সাত সকালে দ্বিতীয় হুগলী সেতুতে (Second Hoogly Bridge) দুর্ঘটনা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায়। এদিন সকালে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে আরও তিনটি গাড়ি। জোরালো ধাক্কায় আহত হয়েছে তিনটি গাড়ির চালকই। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে টোল প্লাজার নয় নম্বর লেনে দুর্ঘটনাটি ঘটে।
কলকাতার দিক থেকে আসা একটি মাল বোঝাই গাড়ির পিছনে প্রথমে ধাক্কা মারে একটি অয়েল ট্যাঙ্কার।তার পিছনে ধাক্কা মারে আরো দুটি গাড়ি। গতিবেগ বেশি থাকায় অয়েল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে গার্ডওয়ালে ধাক্কা মারে।ব্রেক ডাউন ভ্যান নিয়ে এসে গাড়িগুলি সরিয়ে নিয়ে যায় পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news