Breaking News
Home / TRENDING / বিজেপিকে হারাতে মমতাকে সঙ্গে চাই, বললেন কংগ্রেস নেতা পি চিদম্বরম

বিজেপিকে হারাতে মমতাকে সঙ্গে চাই, বললেন কংগ্রেস নেতা পি চিদম্বরম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিজেপিকে রুখতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দলে চাইছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। বৃহস্পতিবার গোয়ায় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। চিদম্বরম বলেছেন, ‘’মমতা আমার বন্ধু। আমি তাঁকে ২০-২৫ বছর ধরে চিনি। তিনি একটি বিশেষ দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছেন। এদিকে আমাদের একটি পদ্ধতি রয়েছে। দুটি পন্থা একত্রিত হতে পারলে দেশের জন্য ভালো হবে।’’

সম্প্রতি জাতীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী লড়াই নিয়ে একাধিকবার তোপ দেগেছেন কংগ্রেসকে। মুম্বই সফরে গিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে সম্প্রতি গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সম্প্রতি শিবসেনা নেতা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন। তারপরই সঞ্জয় বলেন, “উত্তরপ্রদেশ ও গোয়ায় সেনা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে পারে।”

এই জোট সংক্রান্ত প্রশ্নের জবাবে চিদম্বরম বলেন, ‘’আমি সঞ্জয় রাউতের বক্তব্য পড়েছি, আমার মনে হয় তিনি খুব দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন। রাউত যা বলেছেন তা হল আমাদের দেশে একটি অ-বিজেপি বিরোধী জোট দরকার এবং কংগ্রেসকে অবশ্যই সেই জোটের নেতৃত্ব দিতে হবে এবং সমস্ত ইউপিএ অংশীদারদের একত্রিত করতে হবে।” তিনি আরও বলেন, “আমি মনে করি এটি একটি খুব বুদ্ধিমান বিবৃতি। আমি সঞ্জয় রাউতের সঙ্গে সম্পূর্ণ একমত। আমি মনে করি এটা সঠিক উদ্যোগ। আমরা চেষ্টা করতে প্রস্তুত কিন্তু দুই হাতে তালি বাজাতে হবে।’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *