Breaking News
Home / TRENDING / শান্তি নোবেলে মোদী, জেনেন নিন ভেতরের খবর

শান্তি নোবেলে মোদী, জেনেন নিন ভেতরের খবর

নিজস্ব সংবাদদাতাঃ
আগামী ২০১৯-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনোনীত করলেন তামিলনাডুর বিজেপি সভাপতি ড. তামিলিসাই সৌন্দারাজন।
সৌন্দারাজনের মতে আগামী বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার অন্যতম দাবিদার ভারতের প্রধানমন্ত্রী। তাঁর একাধিক জনকল্যানমূলক কাজের জন্য। বিশেষত পৃথিবীর বৃহত্তম স্বাস্থ যোজনা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ‘আয়ুস্মান ভারত’-এর কথা উল্লেখ করেন ড. সৌন্দারাজন। তামিলনাডুর বিজেপি সভাপতির স্বামী ড. পি সৌন্দারাজন, যিনি সে রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজের নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিৎসক, তিনিও নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন।
সৌন্দারাজন বলেন, ‘মোদী স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছেন। লক্ষ লক্ষ মানুষের জীবন বদলেছে বর্তমান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য যোজনার ফলে। বিশেষত গরিব মানুষের বিশেষ উপকার হয়েছে।’ এ কথার বলার পাশাপাশি সৌন্দারাজন দেশের সমস্ত স্বাস্থকেন্দ্র ও সংস্থাগুলিকে ‘আয়ুস্মান ভারত’-এর সুবিধা পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দিতে অনুরোধ করেন। সৌন্দারাজন একইসঙ্গে দেশের সকল স্বাস্থসেবা সংস্থাগুলিকে অনুরোধ করেন এই বলে, যে আপনারাও নরেন্দ্র মোদীকে আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করুন। তিনি মনে করিয়ে দেন নোবেল পুরস্কারের মনোনয়নের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০১৯। যা চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে গেছে
রাজ্য বিজেপি সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এবং সাংসদেরা প্রধানমন্ত্রীকে মনোনীত করতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *