নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালবাসার বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার নিউ ইয়র্কে এক মাদক বিরোধী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে বলেন ‘আমি ভারতকে ভালবাসি। আমার বন্ধু নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই।’ অনুষ্ঠান শেষ হওয়ার পর পোডিয়াম ছেড়ে নামার সময় রাষ্ট্রসংঘের মার্কিন প্রতিনিধি নিকি হেলি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জড়িয়ে ধরে তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলাপ করিয়ে দেন। তখন সুষমা স্বরাজ বলেন, তিনি ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা এনেছেন। এরই প্রেক্ষিতে বিদেশমন্ত্রীকে মোদির জন্য এই বার্তা দেন ট্রাম্প। উল্লেখ্য, গত বছর জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউসে দেখা হয়েছিল ডনাল্ড ট্রাম্পের।
U.S. President Donald Trump shakes hands with India's Prime Minister Narendra Modi during a bilateral meeting alongside the ASEAN Summit in Manila, Philippines November 13, 2017. REUTERS/Jonathan Ernst
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news