Breaking News
Home / TRENDING / ক্লাব জোট নিয়ে বড় খবর

ক্লাব জোট নিয়ে বড় খবর

প্রসেনজিৎ মাহাতো:

শাস্তি কমানোর আবেদন ইতিমধ্যেই করেছে শাস্তিপ্রাপ্ত ছয় ক্লাব। ২৪ জুন,
সোমবার দিল্লিতে আপিল কমিটির সভায় যদি মোহনবাগানের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়, কোয়েস ইস্টবেঙ্গলের জরিমানার পরিমাণ যদি বাড়ে এবং বাকি পাঁচ ক্লাবের বিশাল পরিমাণ জরিমানা না কমে বা মকুব হয়, তাহলে ফেডারেশনের বিরুদ্ধে লড়াইয়ের পথে হাঁটবে আই লিগ ক্লাব জোট। ২৪ জুন আপিল কমিটির সভা উপলক্ষে দিল্লিতে সাত ক্লাবের প্রতিনিধিরা হাজির থাকবেন, এমনই শোনা যাচ্ছে। তাঁরা ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা সেরেছেন এব্যাপারে। একইসঙ্গে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন বৃহত্তর লড়াইয়ের পথে হাঁটতে। আসলে সুপার কাপ বয়কট ইস্যুতে বড় জরিমানার বোঝা ঘাড়ে চাপার পাশাপাশি আই লিগ ক্লাব জোট ফেডারেশনের ওপর ক্ষুব্ধ আইএসএলকে দেশের এক নম্বর লিগ ঘোষণা করার উদ্যোগে। ৩ জুলাই কার্যকরী কমিটির সভা রেখেছে ফেডারেশন এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। এটা হলে আই লিগ ক্লাব জোটের পক্ষে বড় ধাক্কা। তারা এটা ঠেকাতে আদালতে যাওয়ার প্রস্তুতি সারছেন। তার আগে ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী ক্লাব জোট। গোকুলাম এফ সি সভাপতি ভি সি প্রভীন আক্ষেপের সুরে বলেছেন, ‘এত বিশাল পরিমাণ জরিমানা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। শুনছিলাম সেপ্টেম্বরে সুপার কাপ আর অক্টোবরে আই লিগ শুরু হবে। সেইমতো দল গড়া শুরু করেছি। এখন আইএসএলকে এক নম্বর করে আই লিগকে যদি দ্বিতীয় সারির লিগ করে দেওয়া হয়, তাহলে আর খেলে কী লাভ? তখন তো লড়াইয়ের পথেই হাঁটতে হবে।‌’‌
ইস্টবেঙ্গল ও এটিকে–‌র সঙ্গে জবি জাস্টিনের চুক্তি বিতর্ক ইস্যু গেছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। এবিষয়ে ফরসালা হতে পারে ২৫ জুন, মঙ্গলবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে।‌‌দ্ধে কোনও শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়, কোয়েস ইস্টবেঙ্গলের জরিমানার পরিমাণ যদি বাড়ে এবং বাকি পাঁচ ক্লাবের বিশাল পরিমাণ জরিমানা না কমে বা মকুব হয়, তাহলে ফেডারেশনের বিরুদ্ধে লড়াইয়ের পথে হাঁটবে আই লিগ ক্লাব জোট। ২৪ জুন আপিল কমিটির সভা উপলক্ষে দিল্লিতে সাত ক্লাবের প্রতিনিধিরা হাজির থাকবেন, এমনই শোনা যাচ্ছে। তাঁরা ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা সেরেছেন এব্যাপারে। একইসঙ্গে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন বৃহত্তর লড়াইয়ের পথে হাঁটতে। আসলে সুপার কাপ বয়কট ইস্যুতে বড় জরিমানার বোঝা ঘাড়ে চাপার পাশাপাশি আই লিগ ক্লাব জোট ফেডারেশনের ওপর ক্ষুব্ধ আইএসএলকে দেশের এক নম্বর লিগ ঘোষণা করার উদ্যোগে। ৩ জুলাই কার্যকরী কমিটির সভা রেখেছে ফেডারেশন এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। এটা হলে আই লিগ ক্লাব জোটের পক্ষে বড় ধাক্কা। তারা এটা ঠেকাতে আদালতে যাওয়ার প্রস্তুতি সারছেন। তার আগে ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী ক্লাব জোট। গোকুলাম এফ সি সভাপতি ভি সি প্রভীন আক্ষেপের সুরে বলেছেন, ‘এত বিশাল পরিমাণ জরিমানা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। শুনছিলাম সেপ্টেম্বরে সুপার কাপ আর অক্টোবরে আই লিগ শুরু হবে। সেইমতো দল গড়া শুরু করেছি। এখন আইএসএলকে এক নম্বর করে আই লিগকে যদি দ্বিতীয় সারির লিগ করে দেওয়া হয়, তাহলে আর খেলে কী লাভ? তখন তো লড়াইয়ের পথেই হাঁটতে হবে।‌’‌ অন্যদিকে ইস্টবেঙ্গল ও এটিকে–‌র সঙ্গে জবি জাস্টিনের চুক্তি বিতর্ক ইস্যু গেছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *