Breaking News
Home / TRENDING / মিনিটে ৬৫০০ গাছ লাগিয়ে রেকর্ড গড়ল ত্রিপুরা

মিনিটে ৬৫০০ গাছ লাগিয়ে রেকর্ড গড়ল ত্রিপুরা

ওয়েব ডেস্কঃ

 

বিশাল সংখ্যক গাছ লাগিয়ে রেকর্ড করল ত্রিপুরা। পরিবেশ দূষণ কমাতে এবং রাজ্যে সবুজায়ন প্রকল্পকে বাস্তবায়িত করতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে এক মিনিটে প্রায় ৬৫০০ টি গাছ লাগিয়ে রেকর্ড গড়ল ত্রিপুরা।

 

শনিবার ত্রিপুরার গোমতী জেলায় সরকারি উদ্যোগে ৮ নম্বর জাতীয় সড়কের দু’পাশে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেইমতো রাস্তার পাশে বসবাসকারী দু’লক্ষেরও বেশি মানুষকে বাড়ির বাইরে ফুল অথবা ফলের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছিল। এমনকি প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছিল, যাঁরা এই প্রকল্পে অংশগ্রহণ করবে তাঁদেরকে মাসিক দু’শো টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে।

 

এত অল্প সময়ের মধ্যে এই বিশাল সংখ্যক গাছ লাগানোর সাফল্য হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, রাজ্যে সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। সেই উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। মানুষের সাহায্য নিয়ে তা সফল হয়েছে। এদিনের অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, জেলাশাসক টি কে দেবনাথ এবং বন দফতরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *