ওয়েব ডেস্ক:
এনআরএস কাণ্ডে বিস্ফোরক অভিযোগ মুকুলের। বিজেপি নেতার মতে, “যে চিকিৎসক মার খেয়েছেন, তাঁকে মেরেছে তৃণমূল।”
মুকুলের বক্তব্য, তৃণমূলের নেতৃত্বেই জুনিয়ার ডাক্তারদের উপর হামলা হয়েছে। প্রসঙ্গত, গতকাল রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এনআরএস। রোগীর পরিবারের লোকেদের হামলায় গুরুতর জখম হন জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়। তাঁর মাথার করোটির হাড় ভেঙে গিয়েছে। এই মুহূর্তে ইন্সস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি রয়েছেন গুরুতর জখম জুনিয়ার ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। সুখের খবর, নিউরো সায়েন্সের ডাক্তাররা জানিয়েছেন, এখন পরিবহ অনেকটাই স্থিতিশীল, বিপন্মুক্ত। তবে তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।
এনআরএস নিয়ে বিস্ফোরক অভিযোগের পাশাপাশি এদিনই বিজেপির রাজ্য সদর দফতরে মুকুল রায়ের উপস্থিতিতে হুগলির আরামবাগ লোকসভার দুই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news