নিজস্ব সংবাদদাতা:
ফের বোমা ফাটালেন অরুণাভ ঘোষ। সদ্যপ্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে অরুণাভ বললেন, গতকাল তৃণমূল কংগ্রেসের যে নেতারা পঙ্কজদার মৃত্যুর পর ওঁর বাড়িতে গেছিলেন। যেমন পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস— এরাই টালিগঞ্জের বাড়িতে গিয়ে পঙ্কদার বিরুদ্ধে কথা বলেছিলেন। বললেন, পঙ্কজদার বিরুদ্ধে ‘কাঁঠি’ করেছিল পার্থ। পঙ্কজদার এলাকায় দাদাগিরি করত অরূপ। আরও নানা বিস্ফোরক কথা বললেন তিনি আজ চ্যনেল হিন্দুস্থানকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে।
উল্লেখ্য, গতকাল ২৬ অক্টোবার প্রয়াত হয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্টাতা বর্ষিয়ান নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news