Breaking News
Home / TRENDING / লকডাউন শেষের এক মাসের মধ্যেই শুরু হবে পঠন-পাঠন, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

লকডাউন শেষের এক মাসের মধ্যেই শুরু হবে পঠন-পাঠন, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন শেষ হওয়ার এক মাসের মধ্যেই পঠন-পাঠন শুরু হয়ে যাবে রাজ্যের শিক্ষাক্ষেত্রগুলিতে। শনিবার নিজের বাড়ি থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উচ্চ শিক্ষা সংসদের শীর্ষ কর্তাদের নিয়ে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে। দীর্ঘক্ষন চলাই বৈঠকে বর্তমান শিক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন পার্থ। এ প্রসঙ্গে পরে তিনি বলেছেন, “ইউজিসির গাইডলাইন আমরা পেয়েছি। আমরা সেই মত চলার চেষ্টা করছি। অফলাইন বা অনলাইনের মাধ্যমে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকরা যোগাযোগ রাখছেন নিয়মিত।” এরপরেই তিনি বলেন, “সবার সঙ্গে কথা বলে ঠিক হয়েছে লকডাউন পর্ব শেষ হলে আলাপ-আলোচনা করে এক মাসের মধ্যে যাবতীয় শিক্ষা ব্যবস্থার কাজকর্ম শুরু হয়ে যাবে।”

তবে ক্লাস শুরুর আগে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করার কাজ করবে শিক্ষা দপ্তর। পাশাপাশি হোস্টেলগুলিকে স্যানিটারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা শেষ করা যায়নি করোনা ভাইরাসের সংক্রমণের জেরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে। লকডাউন উঠলেই যে সেই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে তাও শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এদিন। এদিন শিক্ষামন্ত্রী বলেছেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৈরি পিপিই কিট পাঠানো হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। তারা সেই কিটকে অনুমোদন দেওয়ায় আমরা গর্বিত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *