Breaking News
Home / TRENDING / ভারতীয় নিউজ চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করে দিল নেপাল সরকার

ভারতীয় নিউজ চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করে দিল নেপাল সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সংঘাত বাড়িয়ে এবার ভারতের নিউজ চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করে দিল নেপাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সে দেশের মাল্টি সিস্টেম অপারেটরদের (Multi-System Operators) এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দুরদর্শন ছাড়া প্রতিবেশী রাষ্ট্রে দেখা যাবে না কোনও ভারতীয় নিউজ চ্যানেল। নেপালের এমএসও-দের সংস্থাগুলির অভিযোগ, ভারতীয় নিউজ চ্যানেলগুলিতে তাঁদের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে অপপ্রচার করার পাশাপাশি নানা বিভ্রান্তি মূলক খবর ছড়াচ্ছে। চিনের সঙ্গে ওলির সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন করে ভারতীয় চ্যানেলগুলি তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাইছে।

নেপালের শাসকদল ‘নেপাল কমিউনিস্ট পার্টি’র (Nepal Communist Party) মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ ভারতীয় সংবাদমাধ্যমগুলিয বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করে সুর চড়িছেন। তিনিও অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ভারতীয় মিডিয়ায়। বিশ্লেষকদের মতে, কাঠমান্ডুর নির্দেশেই এই কাজ করা হয়েছে। কিছুদিন আগে উত্তরাখণ্ডের ধারাচুলা থেকে লিপুলেখ পর্যন্ত রাস্তা তৈরির কাজে বাধা দিয়েছিল নেপাল। তারপরই তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করে কেপি শর্মা ওলির সরকার। এর জেরে দু’দেশের মধ্যে এখনও টানাপোড়েন চলছে।

বিহারের সীতামারি জেলার নেপাল সীমান্ত (Nepal Boarder) সংলগ্ন এলাকায় ভারতের একটি হাইওয়ে তৈরির কাজ বন্ধ করে দিল নেপাল। সীতামারি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিহারের ৬৩১ কিলোমিটার এলাকাজুড়ে নেপালের সীমান্ত রয়েছে। এতদিন ধরে এই সংলগ্ন এলাকায় রাস্তা সারাইয়ের কাজ করছে বিহারের নীতীশ কুমার সরকার (Nitish Kumar Govt.)। তাতে কোনওদিনই কোনও অসুবিধা হয়নি। কিন্তু, বেশ কিছুদিন ধরেই বিহারের সরকারের বিভিন্ন সংস্কারমূলক কাজে বাধা দিচ্ছে নেপালের কেপি শর্মা ওলির (KP Sharma Oli) সরকার। কিছুদিন আগে পূর্ব চম্পারণ জেলার নেপাল সীমান্তের কাছে থাকা লালবকেয়া নদীর উপর একটি বাঁধ তৈরির কাজে বাধা দিয়েছিল নেপাল। সম্প্রতি বিহারের সীতামারির এক বাসিন্দাকে সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে মারে নেপালের সীমান্তরক্ষীরা।

এমন সব ঘটনা দেখে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বলেছিলেন, “নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক রোটি ও বেটির সম্পর্কের মতো।” রাজনাথের এমন মন্তব্যের পরেও ভারতের প্রতি নেপালের মনোভাব নরম হয়নি। বরং দিন প্রতিদিন নানা ইস্যুতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারত বিরোধী মন্তব্য করে সম্পর্কে আরো তিক্ততা নিয়ে আসছেন। তিনি প্রকাশ্যেই দাবি করেছেন, ভারত তাঁকে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে ষড়যন্ত্র করছে। যদিও এমন মন্তব্য করে নেপাল কমিউনিস্ট পার্টির রোষানলে পড়েছেন তিনি। সূত্রের খবর, চিনের মধ্যে চিনি ভারতবিরোধী অবস্থান আরও তীব্রতর করতে চলেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *