Breaking News
Home / TRENDING / জুনিয়র ডাক্তার পিটিয়ে ২০ দিন পর জামিন পেলেন অভিযুক্তরা

জুনিয়র ডাক্তার পিটিয়ে ২০ দিন পর জামিন পেলেন অভিযুক্তরা

নীল রায়। এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের ঘটনায় যে পাঁচ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সোমবার জামিন মঞ্জুর হল তাদের। অন্তর্বর্তীকালীন জামিন মিললে মুক্ত হন এনআরএস-কাণ্ডের ওই অভিযুক্তরা।
এদিন জেল হেফাজতের শেষ দিনে শিয়ালদহ আদালতে তোলা হয় ওই পাঁচ অভিযুক্তকে। শিয়ালদহ আদালতের বিচারক মামলার সমস্ত বিস্তারিত নথি খতিয়ে দেখে জানিয়ে দেন, অভিযুক্ত ওই পাঁচ জনকে গ্রেফতার করে যে তদন্ত শুরু হয়েছিল, তাতে কোনও অগ্রগতি নেই। সেই কারণেই অন্তর্বর্তিকালীন জামিনের জন্য আবেদন করেন পাঁচ অভিযুক্তের আইনজীবীরা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর হবে। প্রসঙ্গত, ১০ জুন এনআরএস হাসপাতালে মৃত্যু হয় ৮৪ বছর বয়সি রোগী মহম্মদ সঈদের। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে জুনিয়র চিকিৎসকদের ব্যাপক মারধর করেন রোগীর পরিজনেরা। পরে তপসিয়া ট্রাক ভর্তি জনগণ এসে জুনিয়র ডাক্তারদের এসে মারধোর করে বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হলে মাথায় আঘাত লাগে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের। এমন ঘটনায় ক্ষোভে বিদ্রোহে ফেটে পড়েন গোটা রাজ্যের ডাক্তাররি। ১১ জুন গ্রেফতার করা হয়েছিল পাঁচ জনকে। ২০ দিন পুলিশি হেফাজতে থাকার পর তাঁরাই জামিন পেলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *