সূর্য সরকার। কলেজ ভর্তির সময়সীমা বাড়াল শিক্ষা দফতর। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজে ভর্তিতে সময়সীমা বাড়িয়ে ১০ জুলাই করা হল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোয় আসন অনেক জায়গায় ফাঁকা রয়েছে বলে জেনেছে শিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতর অর্ডার জারি করে আগেই জানিয়েছে, যে সমস্ত কলেজে ভর্তির জায়গায় এখনও খালি রয়েছে। নতুন করে সব ভর্তির পোর্টাল খুলতে হবে। তারপরেই এই সময় বাড়ানোর নির্দেশিকা জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, কলেজে ভর্তি নিয়ে গতবারের মতো সমস্যায় রোধে এবার শুরু থেকেই অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। ছাত্র সংগঠনগুলির কলেজে ভর্তির নামে টাকা খাওয়াকে কেন্দ্র করে গতবার যে সমস্যার সম্মুখীন রাজ্য সরকার হয়েছিল। তা এবার আর দেখা যায়নি। কিন্তু ভর্তির সময়সীমাকে পেরিয়ে যাওয়ার পর বেশ কিছু আসন খালি থেকে যাওয়া আবারও ছাত্রছাত্রীদের ভর্তির পোর্টাল ফের খোলার সিদ্ধান্ত নেওয়া হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news