নিজস্ব সংবাদদাতা:
গোয়ায় সী বিচে প্রকাশ্যে মদ্যপান করলে দিতে হবে জরিমানা। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর এদিন বলেন আগস্ট মাস থেকেই নতুন নিয়মাবলী জারি করছে রাজ্য সরকার। এই নিয়ম অনুযায়ী এবার থেকে প্রকাশ্যে মদ্যপান করলে জরিমানা দিতে হবে। এছাড়াও কাঁচের বোতল বা অন্যান্য জিনিস ফেলে বিচ নোংরা করলে ২৫০০ টাকা ফাইন দিতে হবে অভিযুক্তকে। প্রসঙ্গত, কয়েক মাস ধরে গোয়ায় পর্যটকদের প্রকাশ্যে মদ্যপান এবং মাদক সেবনের ঘটনা সামনে আসায় এই পদক্ষেপ নিল গোয়া সরকার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news