Breaking News
Home / TRENDING / করোনার সাইড এফেক্ট : বাঙালির পাতে মাছের আকাল

করোনার সাইড এফেক্ট : বাঙালির পাতে মাছের আকাল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনার (Coronavirus) প্রভাব এবার পড়তে চলেছে বাঙালির রসনা তৃপ্তিতেও। মাছে ভাতে বাঙালি এবার হতে চলেছে মাছহীন বাঙালি। এমনই কথা শোনাচ্ছে কলকাতা পুরসভার একটি সূত্র। করোনা ভাইরাসের মোকাবিলায় মহানগরের সমস্ত মাছ বাজার ও রেশন দোকানে ‘সামাজিক দূরত্ব’ কড়াকড়ি করতে এবার পথে নামছে পুলিশের সঙ্গে কলকাতা পুরসভাও। যদি কোনও মাছ বাজারে ক্রেতাদের ভিড় কোনওভাবে নিয়ন্ত্রণ না করা যায় তবে মার্কেটের সেই অংশ বন্ধ করে দেওয়া হবে। শহরকে করোনা সংক্রমণের রেড জোন থেকে গ্রিন জোনে পৌঁছে দিতে টার্গেট নিয়ে টাস্ক ফোর্সের বৈঠক শেষে সোমবারই একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

হাতিবাগান, মানিকতলা, গড়িয়াহাট থেকে শুরু করে বেশ কয়েকটি মার্কেটে মাছ বাজারের ভিড় কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে এদিন টাস্ক ফোর্সের বৈঠকে রিপোর্ট জমা পড়ে। অভিযোগ, দূরত্ব মেনে মাস্ক পরে বাজারে এলেও ঘেঁষাঘেষি করে সবাই কেনাকাটা করছেন ক্রেতারা। বিষয়টি নিয়ে মুখ্যসচিবের সঙ্গেও নবান্নে গিয়ে দীর্ঘ বৈঠক করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী। কোভিড-১৯ (COVID-19) ভাইরাস রুখতে ওয়ার্ড ভিত্তিক মাইক্রোপ্ল্যানিংয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে কথা হয়।

 ১৪ দিনের মধ্যে রেড জোনে থাকা কলকাতা কে গ্রিন জোনে নিয়ে যেতে পুলিশ, রেশন অফিসার ও পুরসভার স্বাস্থ্যকর্তাদের নিয়ে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মেয়র জানিয়েছেন, প্রথম টাস্ক ফোর্স বাজারে ঘুরবে। বিশেষ করে মাছ বাজারে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হচ্ছে। অধিকাংশ মার্কেটে সবজি বা অন্য কেনাকাটায় ভিড় সামলানো গেলেও মাছবাজারে গা ঘেঁষাঘেঁষি করে সবাই কেনাকাটা করছেন। এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় টাস্ক ফোর্স রেশন দোকানে নজর রাখবে। যদি কোনও ডিলারের মাল মজুতে সমস্যা হয় তবে তা পুরসভাই নিয়ন্ত্রণ করবে। তৃতীয় টাস্ক ফোর্স, মাইক্রোপ্ল্যানিং মেনে পুরসভার স্বাস্থ্য দপ্তরের কাজে সমন্বয় করবে। এই ভাবে তিনটি দপ্তর মিলে করোনা পরিস্থিতি মোকাবিলা করবে।

টাস্ক ফোর্সের এদিনের বৈঠকে ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, রতন দে, বৈশ্বানর চট্টোপাধ্যায়। মানুষ এখনও সজাগ না হলে আরও কঠিন হতে চলেছে প্রশাসন ও পুরসভার নিয়ম নীতি। আর তার প্রথম শুরুটা হবে মাছে-ভাতে বাঙালির পাত থেকে মাছ সরিয়ে নিয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *