Breaking News
Home / TRENDING / বাবুলের বিতর্কিত টুইটের পরেই করোনা হাসপাতালে মোবাইল ব্যবহার বন্ধ, ফের টুইট কেন্দ্রীয় মন্ত্রীর

বাবুলের বিতর্কিত টুইটের পরেই করোনা হাসপাতালে মোবাইল ব্যবহার বন্ধ, ফের টুইট কেন্দ্রীয় মন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আনুষ্ঠানিকভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি না করলেও, মঙ্গলবার রাতেই রাজ্যের সমস্ত করোনা ভাইরাসের সংক্রমণের জন্য গঠিত হাসপাতালগুলিতে স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে, হাসপাতালের কোনও ওয়ার্ডে মোবাইল ব্যবহার করতে পারবেন না রোগী বা স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য ভবনের এমন কড়া নিষেধাজ্ঞার পরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) টুইট করে সরব হয়েছেন। সঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেছেন, “সম্প্রতি বাঙ্গুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তোলা এক রোগীর ভিডিও ভাইরাল হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর মতে সম্ভবত সেটাই কারণ বলে এখন মনে হচ্ছে।”

সেইসঙ্গে আরও একটি টুইট করে দু’টি প্রশ্নও তুলেছেন আসানসোলের সাংসদ। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যে যুবক ওই ভিডিও রেকর্ড করেছিলেন, তাঁর বিরুদ্ধে কি মামলা করেছে পুলিশ? তা কি আটক করা হয়েছিল?” তাঁর আরও প্রশ্ন , “ওই ভিডিওটি ভুয়ো তথা সাজানো কিনা সে ব্যাপারে রাজ্য সরকার এখনও কোনও জবাব দেয়নি। তা হলে কি বুঝে নিতে হবে ভিডিওটি সঠিক। যদি তাই হয়, তা হলে বাঙ্গুর হাসপাতালের পরিস্থিতি কী তা যেন জানায় সরকার।” বাবুল সুপ্রিয়র এমন তীক্ষ্ণ আক্রমণের পরেও আশ্চর্যজনকভাবে নিশ্চুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তথা সরকার!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *