সূর্য সরকার।
মরসুমের প্রথম ভারী বৃষ্টি। আর তাতেই জল জমার চেনা ছবি ফিরে এল শহর কলকাতায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চিত্র এক। কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, আনোয়ার শা রোড, আমির আলি এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, উল্টোডাঙায় জল জমল। এমন কি জল জমল মা এবং এ জে সি বোস রোড উড়ালপুলেও। এখনও পর্যন্ত কলকাতায় প্রায় ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। কিন্তু এত অল্প সময় বৃষ্টিতে কিভাবে শহর কলকাতায় জল জমল? তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে। যদি পর্যাপ্ত বৃষ্টিপাত মহানগরীতে হত, তাহলে জল জমার আরো করুন চেহারা দেখা যেত বলে মনে করছে কলকাতার বাসিন্দাদের একাংশ।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত মিমিতে
বেহালা ৮৫
জোকা ৭৬
মোমিনপুর ৭৪
দমদম ৫৩
পাটুলি ৫১
ধাপা ৪৯
নিউমার্কেট ৪৮
সন্তোষপুর ৪৬
কাশীপুর ৪৫
সকাল ৬টা থেকে
উল্টোডাঙা ২৫
মানিকতলা ৩১
ঠনঠনিয়া ৩২
বালিগঞ্জ ৩৩
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news