Breaking News
Home / TRENDING / বীরভূমে চার দিন ধরে কাকার মৃতদেহ আগল রাখল ভাইপো

বীরভূমে চার দিন ধরে কাকার মৃতদেহ আগল রাখল ভাইপো

নিজস্ব সংবাদদাতা:

 

বাড়ির মধ্যে জেঠুর মৃতদেহ আগলে রাখল ভাইপো।  ঘটনায় হতবাক সিউড়ি শহরের বাসিন্দারা। তবে বাড়ির মধ্যে থেকে বাঁশের মাচা উদ্ধার হওয়ায় দেহ পুড়িয়ে ফেলার প্রচেষ্টা শুরু হয়েছিল বলেও জল্পনা তুঙ্গে। 

 

জানা গিয়েছে, সিউড়ির পাঁচের পল্লীর বাসিন্দা মৃতের নাম অপূর্ব মন্ডল। বয়স ৬৫ উর্দ্ধ। স্থানীয়রা জানিয়েছেন, অবিবাহিত অপূর্ব মন্ডল, তার ভাই নির্মল মন্ডল, নির্মল মন্ডলের স্ত্রী ও দুই ছেলে পাঁচের পল্লী বাড়িতে বসবাস করতেন। যেহেতু তারা বছর পাঁচেক আগে বাড়িটি কিনেছিলেন তাই পাড়ার অন্যান্য পুরনো বাসিন্দাদের সাথে সেরকম যোগাযোগ ছিল না। নির্মলবাবুর বাড়ি থেকে বুধবার তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে পাড়ায়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে দেখতে পায় অপূর্ব মন্ডলের মৃতদেহ। খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। 

 

এই  ঘটনা নিয়ে অপূর্ব মন্ডলের বড় ভাইপো কিয়ক মন্ডলের দাবি, দিন পাঁচেক আগে তার বাবা নির্মল মন্ডল ও মা এবং দাদা বাইরে গেছেন। তাই তিনি এবং তার জেঠু বাড়িতে থাক ছিলেন। মঙ্গলবার দিন তো কোন কারণে তার মৃত্যু হয়েছে। তিনি বাড়ির লোকদের খবর দিয়েছেন। তবে পুলিশ বা পাড়া প্রতিবেশীকে কিছুই জানাননি। পাড়া-প্রতিবেশী বা পুলিশকে জানানোর মতো বোধবুদ্ধি তার নেই। 

 

যদিও পুলিশের প্রাথমিক অনুমান চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কারণ মৃতদেহ থেকে প্রচন্ড পরিমানে দুর্গন্ধ উঠছিল। সেদিক থেকে প্রতিবেশীরা দাবি করেছেন ভাইপো কিয়ক মন্ডল জেঠুর মৃতদেহ আগলে ছিল। তবে বাড়িতে বাঁশের মাচা উদ্ধার হওয়ায় লুকিয়ে মৃতদেহ সতকারের জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। সিউড়ি থানার পুলিশ কিয়ক মন্ডল ও তার এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *