চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
তবলিঘি জামাতের কাণ্ডকারখানা অপরাধমূলক হলেও, তার জন্য গোটা মুসলিম সমাজকে দায়ী করার প্রবণতা মোটেই সমর্থন করছে না বিজেপি।
একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আব্বাস নকভি।
নকভি বলেন, তবলিঘি জামাত যা করেছে তার দায় কেন নেবে গোটা মুসলিম সমাজ?
প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন জীবাণু জাত ধর্ম বর্ণ দেখে আক্রমণ করে না। নকভিও তাঁর সাক্ষাৎকারে বলেছেন, সরকার যে ত্রাণ পাঠাচ্ছে তা কি জাতি ধর্মের কথা ভেবে পাঠাচ্ছে?
সরকার তো বটেই এমনকি বিজেপির চোখেও জাতি ধর্মের যে কোনও ভেদাভেদ নেই, এইসব কথা এক বিশেষ মহলের প্রচার মাত্র, সাক্ষাৎকারে সে কথা আরও একবার বোঝাতে চেয়েছেন নকভি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news