Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু চিকিৎসকের

করোনা আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু চিকিৎসকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মধ্যপ্রদেশের ইন্দোরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক চিকিৎসকের। এই প্রথম কোনও দেশে কোনও চিকিৎসক তথা স্বাস্থ্য কর্মীর করোনা সংক্রমণের জেরে মৃত্যু হল। দিন কয়েক আগেই এই ভাইরাসের কবলে পড়েছিলেন ওই চিকিৎসক। সূত্রে খবর, মধ্যপ্রদেশের ইন্দোরের ডাক্তার শত্রুঘ্ন পাঞ্জওয়ানি করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে মারা যান।

মধ্যপ্রদেশ সরকারের চিফ মেডিক্যাল ও হেলথ অফিসার ডক্টর প্রবীণ জাদিয়া বলেছেন, “কয়েক দিন আগে কোভিড ১৯ উপসর্গ পাওয়া যায় রূপরাম নগরের বাসিন্দা ওই ডাক্তারের শরীরে। প্রথমে গোকুলদাস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর অবস্থার অবনতি হলে সিএইচএল অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তারকে। সেখান থেকে অরবিন্ধ হাসপাতালে নিয়ে আসা হয় শত্রুঘ্নকে। সেখানেই বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মৃত্যু হয় তাঁর।”

চিকিৎসকের এমন মৃত্যুর ঘটনায় চাপে পড়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২২৯, মৃত্যু হয়েছে ১৩ জনের। ভোপাল ও ইন্দোরে সবথেকে বেশি আক্রান্ত ও মৃতের খবর পাওয়া গিয়েছে। অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইন্দোর ও ভোপালে টোটাল শাটডাউনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *