চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের মোকাবিলায় হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবার ওপর আস্থা রাখতে বললেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “আমার মতে কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখা যায়। আমাদের দেশের আয়ুষ মন্ত্রক এ বিষয়ে ভালো কাজ করছে।” তিনি আরও মত প্রকাশ করে বলেন, “করোনা ভাইরাসের মতো মারণ রোগের মোকাবিলায় ভারতই আগামী দিনের বিশ্বকে পথ দেখাবে।”
সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর অনেক নেতা যিনি তার সঙ্গে একমত হতে পারেননি। কেউ কেউ বলেছেন তার হোমিওপ্যাথিক চিকিৎসা রাস্তা রাখার সঠিক। কোনও কোনও নেটিজেনের মতে, অমিতাভ বচ্চনের মত একজন বিশিষ্ট ব্যক্তির এমন মত প্রকাশ করা সঠিক নয়। কারণ, চিকিৎসা ব্যবস্থায় এখন আর হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক বিদ্যার থেকে অ্যালাপ্যাথিক চিকিৎসা অনেক এগিয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news