Breaking News
Home / TRENDING / ‘মিশন মঙ্গল’ ছবির পরিচালক জগন শক্তির চিকিৎসার খরচ দিলেন অক্ষয় কুমার

‘মিশন মঙ্গল’ ছবির পরিচালক জগন শক্তির চিকিৎসার খরচ দিলেন অক্ষয় কুমার

নিজস্ব প্রতিনিধি।

মিশন মঙ্গল-এর নির্দেশক জগন শক্তির চিকিৎসার খরচ দিলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। খবর অনুযায়ী, জগন শক্তি এক ঘরোয়া পার্টিতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যান। বন্ধুরা তৎক্ষণাৎ তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা পরীক্ষা- নিরীক্ষা করে জানান তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। খবর পেয়ে অক্ষয় কুমার চলে আসেন হাসপাতালে। তিনি নির্দেশকের চিকিৎসার যাবতীয় খরচ দেবেন বলে জানান।

ইসরোর যে বিজ্ঞানীরা ভারতের মঙ্গল অভিযানে অবদান রেখেছেন তাঁদের নিয়ে নিয়ে জগন শক্তি (Jagan Shakti) তৈরি করেন তাঁর সিনেমা মিশন মঙ্গল। অক্ষয় কুমার ছাড়ায় এই সিনেমাটিতে অভিনয় করেন বিদ্যা বালান , সোনাক্ষী সিনহা , কীর্তি কূলহারি প্রমুখ। বক্স অফিসে রীতিমত সফল হয় সিনেমাটি। কিছুদিন আগে পরিচালক জানান তিনি তাঁর তৃতীয় সিনেমার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন।

সেই কাজ পুরোদমে চলাকালীনই এই দুর্ঘটনা। দলীপ তাহিল যিনি মিশন মঙ্গল-এ এক বৈজ্ঞানিক এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি জানান খবরটা শুনে সবাই চমকে গিয়েছে। জগন শক্তির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। চিকিৎসকরা জগন শক্তির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *