Breaking News
Home / TRENDING / বোমা তৈরির কাঁচামাল কোথা থেকে আসছে তদন্তে হোক: ফিরহাদ

বোমা তৈরির কাঁচামাল কোথা থেকে আসছে তদন্তে হোক: ফিরহাদ

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক: রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে কার্যত কেন্দ্রের ঘারেই দোষ চাপালেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতা নিয়ে ১০১ নম্বর ওয়ার্ডে প্রচারে যান কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

সেখানেই সাঁইথিয়া, কেশপুর, কুলপি, মিনাখাতে একাধিক বিস্ফোরণের প্রসঙ্গ উঠে আসে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সরকার ও শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। তবে একাধিক জায়গায় এই ধরণের বিস্ফোরণের ঘটনাতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ফিরহাদ। এমনকী কেন্দ্রীয় সংস্থা থেকে পাচার হওয়া বারুদ এই রাজ্যকে অশান্ত করার অভিযোগও তোলেন তিনি।

ফিরহাদ হাকিম বলেন, ” মিনাখায় পরিবারের কেউ বোমা বাঁধছিল। বোমার বারুদ কোথা থেকে আসছে। কোথায় উৎপাদন হয়? গান শেল কারখানার বারুদ বাইরে আসছে কিভাবে? ওখানে থেকে বারুদ পাচার হচ্ছে কিভাবে তা তদন্ত হওয়া উচিত। ” এর আগে পঞ্চায়েত নির্বাচনের আগে ডিসেম্বর মাসে রাজ্যকে অশান্ত করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী, এমনকী বাইরের রাজ্য থেকে অস্ত্র আনা হচ্ছে বলেও জানান তিনি।

এদিন সেই বক্তব্যকেই শিলমোহর দিয়ে ফিরহাদ বলেন, ” কোথা থেকে আমার রাজ্যে এই অস্ত্র ঢুকছে, যে রাজ্য গুলো থেকে ঢুকছে, বর্ডার গুলো সিল করে দেওয়া উচিত। কিভাবে? কোথা থেকে বোমা তৈরির কাচামাল ঢুকছে তা তদন্ত করে দেখা হোক। ” পাশাপাশি এদিন তিনি আরও জানিয়েছেন, ” মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন জেলায় জেলায় তল্লাশি করতে, তার ফল ও মিলছে হাতেনাতে।”

ডেঙ্গি মোকাবিলায় পথে নেমে বিজেপি সভাপতিকে কড়া বার্তা দিলেন মেয়র। তিনি বলেন, ” সুকান্তর নাম মুখে আনবেন না। ও যদি কথা দেয় ডেঙ্গি রুখে দেবে আমি এক্ষুণি পদত্যাগ করব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *