চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক: বেশ কয়েক দিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একটাই খবর— ঐন্দ্রিলা শর্মার অসুস্থতা। কী অবস্থায় আছেন অভিনেত্রী? কিন্তু তার পাশে যে মানুষটা সংগ্রাম টা চালিয়ে যাচ্ছে তার খবর কি? সব্যসাচী কেমন করে কাটাচ্ছেন দিন? বেচেঁ থাকার লড়াই চলছে ১৬ দিন ধরে ঐন্দ্রিলার। পরিবারের সাথে সাথে পাশে আছে তার মনের মানুষ সব্যসাচী। না খেয়ে, না ঘুমিয়ে ঠায় বসে আছেন ঐন্দ্রিলার পাশে সব্যসাচী।
১ লা নভেম্বর আচমকা স্ট্রোক হওয়ায় বাড়ির লোক হাওড়ার হাসপাতালে ভর্তি করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। তার পর থেকে এখন যুদ্ধ চলছে। ১ মিনিটও চোখের পাতা এক করেননি সব্যসাচী। সারা ক্ষণ পাশের মনিটারে চোখ। রক্তচাপ কতটা পড়ল? পাল্স কত? তাই এক মিনিটও ‘আইসিইউ’-এর সামনে থেকে সরছেন না সব্যসাচী।
হাসপাতালে উপর-নীচ করার জন্য দু’টি লিফট আছে। একটি লিফট রোগী এবং হাসপাতালের কর্মীদের জন্য। আর অন্যটি রোগীদের দেখতে আসবেন যাঁরা তাঁদের জন্য। কর্মীদের জন্য বরাদ্দ লিফটই ব্যবহার করছেন সব্যসাচী।
হাসপাতালের সামনেই বেশ কিছু ছোট ছোট খাবারের দোকান আছে। সেখানে সন্ধেবেলা ম্যাগি খেয়েই পেট ভরিয়ে নিচ্ছেন। কখনও কখনও আপনা থেকেই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news