চ্যানেলে হিন্দুস্থান নিউজ ডেস্ক : তবে কী এবার রাজনীতিতে পা নামছেন মুনমুন কন্যা? তবে কি হাত ধরতে চলেছেন রাহুল গান্ধীর? উঠে আসছে সেই সম্ভাবনা।
কাশ্মীর থেকে কন্যাকুমারী চলছে ‘ভারত জোড়ো যাত্রা’। মহারাষ্ট্রতে সেই যাত্রাতে হাঁটছেন রাহুল গান্ধী। সেখানেই রাহুলের পাশে হাঁটতে দেখা গেল সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের কন্যা রিয়া সেনকে।
এর আগে পূজা ভাটকে হাঁটতে দেখা যায়, এবার দেখা গেল রিয়াকে। আর তা নিয়েই রিয়ার রাজনীতি যোগের প্রশ্ন উঠছে। এর আগে মুনমুন সেনকে তৃণমূলের সাংসদ হিসাবে রাজনীতির ময়দানে দেখা গিয়েছি। তখন অবশ্য মায়ের পাশে প্রচারে দেখা গিয়েছিল রিয়াকে। তবে এবার সরাসরি রাহুলের সঙ্গে সরাসরি পা মেলালেন রিয়া।
এর আগে সিনেমার পর্দাতে ইন্দিরা গান্ধীর ভূমিকাতে দেখা গিয়েছিল সুচিত্রা সেনকেকে। কাকতালীয় ভাবে,সেলুলয়েডে নয়। বাস্তবে সেই ইন্দিরার নাতির পাশে দেখা গেল সুচিত্রার নাতনিকে। ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন। সেই পদযাত্রায় বৃহস্পতিবার হাঁটতে দেখা গেল অভিনেত্রী রিয়াকে। কংগ্রেসের রাজনৈতিক যাত্রায় আচমকা রিয়াকে হাঁটতে দেখে জল্পনা শুরু হয়েছে রাজনীতির জল্পনা। চোখে সানগ্লাস, পায়ে হাঁটার উপযোগী সাদা স্নিকার্স, খোলা চুলে রিয়া রাহুলের পাশে পাশে হাঁটছিলেন। পরনে হালকা বাদামি আর লাল রঙের টপ এবং জিন্সের ট্রাউজার্স। মিছিলে হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে বেশ কয়েক বার কথা বলতেও দেখা গেল তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news