চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
রাজ্যে একের পর এক বোমা- গুলি উদ্ধার থেকে শুরু করে একাধিক ঘটনা নিয়ে বিরোধীদের নিশানায় রাজ্য সরকার। যদিও ইতিমধ্যেই এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তবুও পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক অস্ত্র- বোমা উদ্ধার নিয়ে শাসক দলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধীরা।
আর আজ ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তারামণ্ডলের বিপরীতে ইন্দিরা গান্ধী মূর্তি মাল্যদান করতে আসেন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা মহানগরী ফিরাদ হাকিম। সেই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যে যে দুষ্কৃতী রাজ বাড়ছে তা এক প্রকার মেনে নেন তিনি। শুক্রবার মাঝরাতে সোনারপুরের কামরাবাদ এলাকাতে গুলিবিদ্ধ হন লালটু হাজরা নামে এক যুবক।
সেই প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন, ” রাজ্যে দুষ্কৃতী আছে। তবে তাদের যাতে আদালত পর্যন্ত পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাও আছে।” এরপরই উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ করে ফিরহাদ বলেন, ” এটা উত্তরপ্রদেশ নয়, মালেগাও নয়, যে বোমা বিস্ফোরণ হলে বিচার হয় না। দুষ্কৃতীদের সাংসদ করে পাঠানো হয়। এখানেই বিচার ব্যবস্থার আছে। অপরাধীদের গ্রেফতার করে কোর্টে তোলা হয়। তবে সোনারপুরের বিষয়টা আবশ্যই পুলিশ দেখবে।”
মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাব নেওয়ার পরে একাধিক জায়গায় পুলিশ তল্লাশি শুরু করেছে। উদ্ধার হচ্ছে বোমা- পিস্তল, এমনকী অস্ত্র তৈরির কারখানাও। আর সেই প্রসঙ্গ টেনে ফিরহাদের সাফাই, ” পুলিশ তৎপরতা দেখিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছে। আর তাই বোমা, গুলি উদ্ধার হচ্ছে। মনে রাখবেন উদ্ধার কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা এনআইএ এখানে এসে তল্লাশি করে বোমা উদ্ধার করছে না। রাজ্য পুলিশ উদ্ধার করছে। মুখ্যমন্ত্রী বলেছেন চিরুনি তল্লাশি করে অস্ত্র উদ্ধার করতে। বর্ডার এর ওপার থেকে অস্ত্র আসছে। ”
পাশাপাশি তিনি আরও বলেন, “বোমা বিস্ফোরণ কোন রাজ্যে হচ্ছে না। এরা যেমন একটা বিরোধীদল এসেছে যারা সন্ত্রাসে বিশ্বাসী। দিল্লি থেকে গুজরাট নিয়ে তারা সর্বত্র সন্ত্রাস করছে । বর্ডার ক্রস করে তারা দুষ্কৃতিকে নিয়ে আসছে এই রাজ্যেও সন্ত্রাস করতে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news