Breaking News
Home / TRENDING / পদত্যাগ বিচারপতির, পিছলো ‘অযোধ্যা’র শুনানি

পদত্যাগ বিচারপতির, পিছলো ‘অযোধ্যা’র শুনানি

ভাস্কর মান্না:

অযোধ্যা মামলার শুনানি ফের পিছলো। আগামী ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে নতুন করে হবে শুনানি। উল্লেখ্য, বর্তমান বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ছাড়াও বিচারপতি এসএ বোবদে, এনভি রামানা, ইউইউ ললিত এবং ডি ওয়াই চন্দ্রচূড়।

এদিন বিরোধী পক্ষের আইনজীবী রাজিব ধবন সাংবিধানিক বেঞ্চে বিচারপতি ইউইউ ললিতের থাকা নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধী পক্ষের বক্তব্য, অনুরূপ একটি মামলায় দু’দশক আগে তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের হয়ে সওয়াল করেছিলেন ললিত। সেই তিনি কী করে অযোধ্যা মামলার বিচারপতিদের প্যানেলে থাকেন! এমন প্রশ্ন ওঠায়  নিরপেক্ষ রায়ের কথা মাথায় রেখে বর্তমান সাংবিধানিক বেঞ্চ ভেঙে নতুন বেঞ্চ তৈরি করার কথা ভাবা হয়েছে। পদত্যাগ করেন বিচারপতি ইউইউ ললিত।  এইসঙ্গে আজ শুনানি না হওয়ার আরেক কারণ, মামলার সাড়ে আট হাজার পৃষ্ঠার নথির পুরোটা ইংরেজিতে অনুবাদ না হওয়া। পুরোটা ইংরেজিতে টাইপ করতে সময় লাগবে বলে জানা গিয়েছে। সব দিক খতিয়ে আগামী ২৯  জানুয়ারি নতুন সাংবিধানিক বেঞ্চের সামনে মামলার শুনানি হবে বলে ঠিক করা হয়েছে।

উল্লেখ্য, শুনানি পিছিয়ে যাওয়ায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি হতাশ বোধ করছে। তাদের মতে ইচ্ছে করে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলে দিয়েছে, আদৌ ভোটের আগে অযোধ্যা মামলার নিষ্পত্তি হবে তো?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *