Breaking News
Home / TRENDING / বেলুড়ে দমকল কর্মীর মৃত্যু ঘটনা গ্রেফতার সিইএসসি-র তিনজন

বেলুড়ে দমকল কর্মীর মৃত্যু ঘটনা গ্রেফতার সিইএসসি-র তিনজন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সিইএসসি-র (CESE) বিদ্যুৎ কর্মীদের গাফিলতিতে হাওড়ার বেলুড়ে দমকলকর্মীর (Fire Department worker) মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। বুধবার রাতে দমকলের অভিযোগের ভিত্তিতে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে সিইএসসি কর্মী কমল আক্তার ,শান্তনু মাহাতো ,রাম নারায়ন রাজ তিনজন সিইএসসি কর্মীকে গ্রেফতার করে বেলুড় থানার পুলিশ।

এদিন দুপুরে হাওড়ার বেলুড়ের গাঙ্গুলি স্ট্রিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক দমকল কর্মীর। আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের তারের উপরে পড়ে যাওয়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুকান্ত সিংহ রায় (২৮)। এই ঘটনায় সিইএসসির গাফিলতি ছিল বলে অভিযোগ করেছিল দমকল বাহিনী। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারের একজনের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ কেটে গেলেও পরিষেবা স্বাভাবিক করতে পারেনি সিইএসসি। উল্টে সাধারণ মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে সিইএসসি-র বিরুদ্ধে। এমতাবস্থায় এদিন বেলুড়ে দমকল কর্মীর মৃত্যুর ঘটনায় সেই ক্ষোভ চরমে ওঠে। কার্যত বাধ্য হয়েই সিইএসসি-র কর্মীদের গ্রেফতার করতে বাধ্য হল হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। প্রসঙ্গত, সিইএসসি মালিকপক্ষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো বলেই জানে রাজ্যবাসী। তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি পরিষেবা না দিয়েও বহাল তবিয়তে রয়েছেন সিইএসসি মালিকপক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *