Breaking News
Home / TRENDING / পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে রেল মন্ত্রণালয়

পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে রেল মন্ত্রণালয়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে পাঠানোর ব্যাপারে রেল মন্ত্রণালয়ের (Railway Ministry) ভূমিকার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আসায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়বে বলেই মন্তব্য করেছেন তিনি বুধবার বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় রেল মন্ত্রককে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের সঙ্গে আলোচনা করে তো রেলের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তা করেনি। ওদের কি কোনও দায়বদ্ধতা নেই?” তিনি আরও বলেন “রেল মর্জিমতো কাজ করছে। গায়ের জোর দেখাচ্ছে। রাজ্যের যে তাতে বিপদ হচ্ছে তা কী বুঝতে পারছে না! এতো বড় দুর্যোগ সামলাব, মানুষের দুর্ভোগ সামলাব নাকি ওদের রাজনীতি সামলাব?” 

মুখ্যমন্ত্রী বলেন, “পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কিন্তু আমাদের আপত্তি ছিল না। ওঁরা আমাদেরই ভাই বোন। কিন্তু আমরা ওঁদের ফেরানোর জন্য একটা ট্রেনের শিডিউল করেছিলাম। তা রেলকেও জানিয়েছিলাম। কিন্তু হঠাৎ গতকাল সকালে রেল থেকে জানাল, মহারাষ্ট্র থেকে ৩৭ টা ট্রেন ঢুকবে বাংলায়। তখন মহারাষ্ট্র সরকারকে ফোন করি। জানতে পারি, ওরাও জানত না। বলল, পরশু রাত দুটোয় রেল জানিয়েছে।” তিনি আরও বলেন, “এটা কি মগের মুলুক। পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনেকেই এখন করোনাভাইরাসে আক্রান্ত। তাদের থেকে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে জেলায়। মালদহে সংক্রমণ বেড়ে গিয়েছে। উত্তর দিনাজপুর যেখানে দীর্ঘ সময় পর্যন্ত কারও সংক্রমণ ছিল না, সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য হঠাৎ করে সংক্রামিতের সংখ্যা বেড়েছে। একসঙ্গে এতো পরিযায়ী শ্রমিক ঢুকে পড়লে রাজ্য সরকার তাঁদের কোথায় রাখবে? প্রাতিষ্ঠানিক ভাবে এতো মানুষকে একসঙ্গে কোয়ারেন্টাইনে রাখার সুবিধা তো নেই।”

প্রসঙ্গত, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) রেলমন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goel) সঙ্গে কথা বলে পরিযায়ী শ্রমিকদের জন্য একাধিক ট্রেন চালানোর দাবি করেন। কিন্তু, পাল্টা পীযূষ গোয়েল অধীর চৌধুরীকে জানান পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আগ্রহী নয়। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেন চায়নি পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একথা প্রকাশ্যে আসতেই ২৩৫টি ট্রেন চালানোর অনুমতি দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরে পথ হেঁটে বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলে নড়েচড়ে বসে রেল। সিদ্ধান্ত হয়, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই ট্রেন চালাবে রেল মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে রেল মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে দাবি করেন, এর ফলে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *