চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মামলা দায়ের হল বলিউডের বেতাজ বাদশাদের নামে। সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে বিহারের মুজ্জফর কোর্টে মামলা দায়ের হয়েছে।

এই সব বেতাজ বাদশাদের মধ্যে রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা ভনসালি, করন জোহর, প্রযোজক একতা কপুর এবং অভিনেতা সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে। আইপিসির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে। আইনজীবী সুধীর কুমার ওঝা এই মামলা দায়ের করেছেন। সংবাদ সংস্থা এএনআই কে আইনজীবী জানিয়েছেন, তাঁর অভিযোগে সাতটি ছবি থেকে সুশান্তর বাদ পড়ার বিষয়টি আছে। একই সঙ্গে তাঁর যে ছবি গুলি মুক্তি পায় নি বা রিলিজ করতে দেওয়া হয় নি, সেই বিষয়টিও আছে। ওঝার মতে এই দমবন্ধ করা পরিস্থিতিই সুশান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news