চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ইলেকট্রিক বাস (Electric Bus) পরিষেবাতে চতুর্থ স্থান অধিকার করল কলকাতা। কলকাতাই দেশের একমাত্র শহর, যেখানে ইলেকট্রিক বাস পরিষেবা নজির স্থাপন করেছে বলে আইইএ-এর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গ্লোবাল ইলেকট্রিক ভেহিক্যাল আউটলুক-২০২০’র রিপোর্ট অনুসারে, ইলেকট্রিক বাস পরিষেবায় ভারতের একমাত্র শহর হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে মহানগরী। গোটা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। এই শহরের আগে রয়েছে একমাত্র চিনের শেনঝেন, ফিনল্যান্ডের হেলসিঙ্কি ও চিলির সান্তিয়াগো।
গ্লোবাল ইলেকট্রিক ভেহিক্যাল আউটলুক-২০২০’র (Global Electric Vehicle Outlook 2020) সমীক্ষায় কলকাতাকে রীতিমতো ‘রোল মডেল’ করে দেখানো হয়েছে। উল্লেখ্য, কলকাতা ও সংলগ্ন অঞ্চলে আপাতত ৮০টি বাস চালানো হলেও পরবর্তীতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে । সরকারি বা মিনিবাসের পাশাপাশি শহর কলকাতা আরও বেশি পরিমাণে আসতে চলেছে ইলেকট্রিক বাস। সাধারণ মানুষের কথায়, এই ইলেকট্রিক বাস শীততাপ নিয়ন্ত্রিত বাসের থেকে একটু আলাদা, এবং আরামদায়ক । সাধারণ মানুষের চাহিদা আগামী দিনে আরও বেশি করে ইলেকট্রিক শহর কলকাতায় নামক। তবে শুধুমাত্র শহর কলকাতা নয়, শহরতলিতে দেখা যাক এই ইলেকট্রিক বাস। কলকাতা বিশ্বের কাছে পরিচিতি ছিল সাহিত্য ও সংস্কৃতি দ্বারা। এবার কলকাতাকে আরো সামনে নিয়ে এই ইলেকট্রিক বাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news